নিজস্ব প্রতিবেদক ১৭ জানু ২০২৬ ১০:৫৪ পি.এম
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকের কেউ নির্বাচন করার সুযোগ পেলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই একটি দায়সারা নির্বাচন করার সুযোগ দেব না।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশনে পেশিশক্তির প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে একেকজন শত শত লোক নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছেন। বিএনপি নিজেদের গণতন্ত্রের ধারকবাহক, গণতন্ত্রের পাইওনিয়ার দাবি করে একদিকে। আবার তাদের সমর্থিত প্রার্থীরাই গণতন্ত্রবিরোধী কার্যক্রম করে যাচ্ছে।
তিনি আরও বলেন, যারা আগে সুযোগ পেয়ে এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, সম্পদ গড়েছে তারা এখন আবার দেশে এসে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি হওয়ার পাঁয়তারা করছে। আমরা কোনোভাবেই এসব দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
তারা একবার জুলাই মানে না। আবার, মাস্টারমাইন্ড হয়ে যায়: ডা. শফিকুর রহমান
ভোটকেন্দ্রে ও গণজাগরণ ঘটাতে হবে, ৫ আগস্টের মতো: তারেক রহমান।
স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে একটি দল, বিএনপির বিরুদ্ধে ~ময়মনসিংহে জনসভায় :~তারেক রহমান।
আমরা কান ধরে টান দেব, লেজ ধরে টান দেব না। "জামায়াতের আমির"
প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন নাহিদ-আসিফসহ এনসিপির চার প্রতিনিধি।
রাজপথে নামবে এনসিপি: ~ ঋণখেলাপি-দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে ।
অবসরপ্রাপ্ত তিন সেনা কর্মকর্তাকে, যুক্ত করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা দলে।