নিজস্ব প্রতিবেদক ০৭ জানু ২০২৬ ১০:২৪ পি.এম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা দলে অবসরপ্রাপ্ত তিন সেনা কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তিটি পোস্ট করা হয় রাত ১০টা ৩৮ মিনিটে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমানের নিরাপত্তা দলে তিনজন পরিচালককে (নিরাপত্তা, প্রটোকল ও সমন্বয়) নিযুক্ত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, পরিচালক (নিরাপত্তা) হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ। মেজর (অব.) মইনুল হোসেন নিযুক্ত হয়েছেন পরিচালক (প্রটোকল) হিসেবে। আর পরিচালক (সমন্বয়) হিসেবে নিযুক্ত হয়েছেন ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজম।
দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাঁর দেশে ফেরা উপলক্ষে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তায় নিয়োজিত ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)’ পুনর্গঠন করা হয়। সিএসএফের সদস্যসংখ্যা বাড়ানো হয়। নতুন করে সিএসএফের দায়িত্ব নেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম। ঢাকায় ফেরার পর তারেক রহমানের নিরাপত্তায় সিএসএফ কাজ শুরু করে।
তারা একবার জুলাই মানে না। আবার, মাস্টারমাইন্ড হয়ে যায়: ডা. শফিকুর রহমান
ভোটকেন্দ্রে ও গণজাগরণ ঘটাতে হবে, ৫ আগস্টের মতো: তারেক রহমান।
স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে একটি দল, বিএনপির বিরুদ্ধে ~ময়মনসিংহে জনসভায় :~তারেক রহমান।
আমরা কান ধরে টান দেব, লেজ ধরে টান দেব না। "জামায়াতের আমির"
প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন নাহিদ-আসিফসহ এনসিপির চার প্রতিনিধি।
রাজপথে নামবে এনসিপি: ~ ঋণখেলাপি-দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে ।
অবসরপ্রাপ্ত তিন সেনা কর্মকর্তাকে, যুক্ত করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা দলে।