অনলাইন ডেস্ক। ১৫ জানু ২০২৬ ০৮:৫৩ পি.এম
৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া নিয়ে জানতে চায় সৌদি আরব
সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাকে (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিষয়টি সম্পর্কে জানতে চান সৌদি রাষ্ট্রদূত।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন এবং বাংলাদেশের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এ বিষয়ে পুরোদমে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বিষয়টি ত্বরান্বিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কয়েকটি বিশেষ টিমও পাঠানো হয়েছে। তবে মিশনে আসা আবেদনের তুলনায় পাসপোর্টের এনরোলমেন্টে উপস্থিতির হার অনেক কম রয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্টারকে অবহিত করা হয়েছে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও সৌদি আরব ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ।
সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে। শুধু ইসলাম ধর্মের পবিত্র ভূমি হিসেবে নয় বরং আমাদের ৩২ লাখের বেশি প্রবাসী কর্মীর দ্বিতীয় আবাসস্থল হিসেবেও এটি বাংলাদেশিদের হৃদয়ের গভীরে আসীন রয়েছে।
তিনি আরো বলেন, সৌদি প্রবাসীদের অবদান বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উপদেষ্টা এ সময় বাংলাদেশ থেকে আরো অধিক হারে জনশক্তি আমদানির জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
এর মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। আর আমরা এ বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।
এদিকে রাষ্ট্রদূত উপদেষ্টাকে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ মেয়াদে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণের আমন্ত্রণ জানান এবং এ সংক্রান্ত সৌদি ইন্টেরিয়র মিনিস্টারের একটি আমন্ত্রণপত্র উপদেষ্টার হাতে তুলে দেন।
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, দুই দেশের নিজস্ব স্বার্থের ধারণায় তফাত থাকায়। সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা।
রাত ৯ টা ৩৫ মিনিটের সময়, টেকনাফে ভূমিকম্প অনুভব হয়।
টাকা দেওয়ার বিষয়ে, দুর্বল ব্যাংকগুলোকে সতর্ক করেছে: আইএমএফ।
মনুষ্যবিহীন আকাশযান’" ~ দেশে তৈরি হবে, চীনা কোম্পানির সঙ্গে বিমানবাহিনীর চুক্তি সই।
ভোটকে ঘিরে, ১ দিন মাইক্রো-ট্রাক ও ৩ দিন চলবে না মোটরসাইকেল।
৩৫ বিলিয়ন ডলার ছাড়াবে, চলতি অর্থবছরে রিজার্ভ।
নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন বেতন ১৮,০০০ টাকা:জানুয়ারিতেই কার্যকর হচ্ছে।
~রাতভর ইসি অবরুদ্ধ থাকবে,দাবি আদায় না হলে : ছাত্রদল সভাপতি
ঐক্যবদ্ধ থাকলে কেউ সীমান্ত লঙ্ঘন করতে পারবে না: শিল্প উপদেষ্টা
কারও সাধ্য নাই, নির্বাচনকে ডিস্টার্ব করার: শফিকুল আলম।
সৌদি আরব জানতে চায়, ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া নিয়ে।
দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত, বাংলাদেশ সশস্ত্র বাহিনী:~ সেনাপ্রধান।
প্রবাসী আয়:~ বছরের প্রথম ১২ দিনেই এলো ১৪৬ কোটি ডলার।
আর যেন, নির্বাচন ডাকাতি না ঘটে, সেই ব্যবস্থা করতে হবে : ~প্রধান উপদেষ্টা।
সাংবাদিকতার ,স্বাধীন পরিবেশ চাইলেন সম্পাদকেরা।
🌎 সতর্কবার্তা~বিশ্বব্যাংকের নামে ভুয়া ফেসবুক খুলে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা।
এলপিজি সিলিন্ডারের গ্যাস, বিক্রি বন্ধের হুঁশিয়ারি ।
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ নিয়ে, অধিদপ্তরের নতুন বার্ত
ডিবি জানান, অভিযোগ পত্রে, হাদি হত্যায়, আসামিদের ভূমিকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল।;~ তোফাজ্জল হত্যায়।
খালেদা জিয়া-উত্তর যুগে বিএনপি, তারেক রহমানের সামনে যেসব চ্যালেঞ্জ