নিজস্ব প্রতিবেদক। ১৭ জানু ২০২৬ ১০:৪৭ পি.এম
বাংলাদেশের জনগণ ও বাংলাদেশের নিরাপত্তা প্রহরীরা সদা সতর্ক থেকে ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নে এডিবির অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পরিচালিত ‘পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রম জরুরি সহায়তা প্রকল্প’ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আদিলুর রহমান খান বলেন, জনগণের ঐক্যের শক্তি আগামীর ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে, বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে মানুষ ‘হ্যাঁ’ এর পক্ষে থেকে সকল শঙ্কার অবসান ঘটাবে।
প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে পানি সরবরাহ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এটি এই জনগোষ্ঠীর পানি সংকট সমস্যার সমাধান করবে।
এর আগে গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে বান্দরবান শহর থেকে সড়কপথে কক্সবাজারে আসেন। শনিবার সকালে তিনি জেলা প্রশাসন আয়োজিত গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি দিনব্যাপী সরকারি সফরসূচি অনুযায়ী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সন্ধ্যায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, দুই দেশের নিজস্ব স্বার্থের ধারণায় তফাত থাকায়। সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা।
রাত ৯ টা ৩৫ মিনিটের সময়, টেকনাফে ভূমিকম্প অনুভব হয়।
টাকা দেওয়ার বিষয়ে, দুর্বল ব্যাংকগুলোকে সতর্ক করেছে: আইএমএফ।
মনুষ্যবিহীন আকাশযান’" ~ দেশে তৈরি হবে, চীনা কোম্পানির সঙ্গে বিমানবাহিনীর চুক্তি সই।
ভোটকে ঘিরে, ১ দিন মাইক্রো-ট্রাক ও ৩ দিন চলবে না মোটরসাইকেল।
৩৫ বিলিয়ন ডলার ছাড়াবে, চলতি অর্থবছরে রিজার্ভ।
নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন বেতন ১৮,০০০ টাকা:জানুয়ারিতেই কার্যকর হচ্ছে।
~রাতভর ইসি অবরুদ্ধ থাকবে,দাবি আদায় না হলে : ছাত্রদল সভাপতি
ঐক্যবদ্ধ থাকলে কেউ সীমান্ত লঙ্ঘন করতে পারবে না: শিল্প উপদেষ্টা
কারও সাধ্য নাই, নির্বাচনকে ডিস্টার্ব করার: শফিকুল আলম।
সৌদি আরব জানতে চায়, ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া নিয়ে।
দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত, বাংলাদেশ সশস্ত্র বাহিনী:~ সেনাপ্রধান।
প্রবাসী আয়:~ বছরের প্রথম ১২ দিনেই এলো ১৪৬ কোটি ডলার।
আর যেন, নির্বাচন ডাকাতি না ঘটে, সেই ব্যবস্থা করতে হবে : ~প্রধান উপদেষ্টা।
সাংবাদিকতার ,স্বাধীন পরিবেশ চাইলেন সম্পাদকেরা।
🌎 সতর্কবার্তা~বিশ্বব্যাংকের নামে ভুয়া ফেসবুক খুলে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা।
এলপিজি সিলিন্ডারের গ্যাস, বিক্রি বন্ধের হুঁশিয়ারি ।
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ নিয়ে, অধিদপ্তরের নতুন বার্ত
ডিবি জানান, অভিযোগ পত্রে, হাদি হত্যায়, আসামিদের ভূমিকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল।;~ তোফাজ্জল হত্যায়।
খালেদা জিয়া-উত্তর যুগে বিএনপি, তারেক রহমানের সামনে যেসব চ্যালেঞ্জ