বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মিয়ানমারের দাবি: রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণ হয়নি।

অনলাইন ডেস্ক ১৬ জানু ২০২৬ ১১:৩৫ পি.এম

গণহত্যার অভিযোগ প্রমাণ হয়নি, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের দাবি।

মিয়ানমারের দাবি: রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণ হয়নি।

গণহত্যার অভিযোগ প্রমাণ হয়নি।রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের দাবি:

 

নেদারল্যান্ডসের হেগ-এ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমার সরকার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে - এ অভিযোগ প্রমাণ করতে পারেনি গাম্বিয়া।

 

পশ্চিম আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ গাম্বিয়া ২০১৯ সালে আইসিজে-তে মিয়ানমার সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সোমবার মামলার শুনানিতে গাম্বিয়ার পক্ষ থেকে বলা হয়, মিয়ানমারের কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইং বলেছেন, ‘গাম্বিয়া প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। এই মামলার রায় হবে প্রমাণিত তথ্যের ভিত্তিতে, অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে নয়।’

 

২০১৭ সালে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর অভিযানের ফলে কমপক্ষে ৭৩০,০০০ রোহিঙ্গা বাড়ি-ঘর ছেড়ে বাংলাদেশে চলে যেতে বাধ্য হয়। অভিযানের সময় মিয়ানমারের সেনাবাহিনী হত্যা, গণধর্ষণ এবং অগ্নিসংযোগ চালিয়েছে – এমন তথ্য উঠে আসে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয় সেই সামরিক অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ হয়েছে।

তবে আইসিজে-তে কো কো হ্লাইং বলেন, সেটি ছিল মুসলিম ‘জঙ্গি’দের হামলার প্রতিক্রিয়ায় একটি বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান। তিনি আরো বলেন, জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশন বস্তুনিষ্ঠ বা নির্ভরযোগ্য ছিল না। তবে আদালতে গাম্বিয়ার আইনজীবীরা বলেন, মিয়ানমারের হাজার হাজার বেসামরিক রোহিঙ্গার ওপর আক্রমণ এবং তাদের গ্রাম পুড়িয়ে দেওয়া কেবল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ছিল- বিচারকদের এমন সিদ্ধান্তে আসা যুক্তিসঙ্গত হবে না। সূত্র: র

য়টার্স।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভারতের মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় "উপমুখ্যমন্ত্রী" সহ, ৫ জনের মৃত্যু।

news image

ইরানের শীর্ষ কর্মকর্তাদের ওপর হামলার কথা বিবেচনা করছেন :~যুক্তরাষ্ট্র ।

news image

গ্রিনল্যান্ডে ও ডেনমার্ক রাস্তায়, হাজার হাজার মানুষের ট্রাম্পবিরোধী বিক্ষোভ।

news image

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্য: ইরানকে গ্রাস করা~আয়াতুল্লাহ খামেনি।

news image

মিয়ানমারের দাবি: রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণ হয়নি।

news image

অভিবাসী ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র:~বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য।

news image

তেহরানের হুমকি: ইরানে হামলা হলে , মধ্যপ্রাচ্যের দেশে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলার।

news image

বাংলাদেশসহ ৩৮ দেশ, মার্কিন ভিসা বন্ডের তালিকায়।