বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় "উপমুখ্যমন্ত্রী" সহ, ৫ জনের মৃত্যু।

আন্তর্জাতিক ২৮ জানু ২০২৬ ০৪:০৪ পি.এম

আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী ছোট একটি উড়োজাহাজ বুধবার সকালে বিধ্বস্ত হয়েছে। বারামতি বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনায় অজিত পাওয়ারসহ উড়োজাহাজের দুই পাইলটসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

খবরে জানা গেছে, উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ৮টায় মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় এক ঘণ্টা পরে বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করার সময় এটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি বোম্বার্ডিয়ার লিয়ারজেট-৪৫ বিজনেস জেট মডেলের ছিল।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে আছে। আগুন জ্বলে উঠেছে এবং ঘন ধোঁয়া উঠেছে। বারামতির ওই এলাকায় দুর্ঘটনার পর ব্যাপক অগ্নিশিখা এবং ধোঁয়া দেখা গেছে।

উড়োজাহাজটি রানওয়ের কাছাকাছি একটি মাঠে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। ইন্ডিয়া টুডির প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজের বড় অংশ পুড়ে ছাই হয়ে গেছে এবং এর সম্পূর্ণ ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে আছে।

অজিত পাওয়ার বারামতীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তবে উড়োজাহাজটি কেন জরুরি অবতরণে বাধ্য হয়েছিল এবং দুর্ঘটনার সঠিক কারণ কী—এ ব্যাপারে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তথ্যসূত্র : এনডি

টিভি


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভারতের মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় "উপমুখ্যমন্ত্রী" সহ, ৫ জনের মৃত্যু।

news image

ইরানের শীর্ষ কর্মকর্তাদের ওপর হামলার কথা বিবেচনা করছেন :~যুক্তরাষ্ট্র ।

news image

গ্রিনল্যান্ডে ও ডেনমার্ক রাস্তায়, হাজার হাজার মানুষের ট্রাম্পবিরোধী বিক্ষোভ।

news image

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্য: ইরানকে গ্রাস করা~আয়াতুল্লাহ খামেনি।

news image

মিয়ানমারের দাবি: রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণ হয়নি।

news image

অভিবাসী ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র:~বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য।

news image

তেহরানের হুমকি: ইরানে হামলা হলে , মধ্যপ্রাচ্যের দেশে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলার।

news image

বাংলাদেশসহ ৩৮ দেশ, মার্কিন ভিসা বন্ডের তালিকায়।