নিজস্ব প্রতিবেদক ০৭ জানু ২০২৬ ১০:১৩ পি.এম
মার্কিন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশসহ ৩৮ দেশ, দিতে হবে সাড়ে ১৮ লাখ টাকা পর্যন্ত
বন্ডের অর্থ দিলেই যে ভিসা পাওয়া যাবে, সেই নিশ্চয়তা নেই
নতুন করে তালিকাভুক্ত দেশগুলোর (কয়েকটি ছাড়া) জন্য বন্ডের শর্ত কার্যকর ২১ জানুয়ারি
আবেদন প্রত্যাখ্যাত হলে বা ভিসা পাওয়া ব্যক্তি সব শর্ত মেনে চললে অর্থ ফেরত
বন্ডের সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার
বন্ডের অর্থের পরিমাণ ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ
আবেদনকারীকে সশরীর সাক্ষাৎকারে অংশ নিতে হবে
প্রথম আলো ডেস্ক
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ১৩: ২৯
ফলো করুন
মার্কিন পররাষ্ট্র দপ্তরের লোগো
মার্কিন পররাষ্ট্র দপ্তরের লোগোছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের অবশ্যই ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত দিতে হবে, সে দেশগুলোর তালিকা প্রায় ৩ গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের আগস্টে প্রথমে ভিসা বন্ডের শর্তযুক্ত দেশের তালিকায় ছয়টি দেশের নাম যুক্ত করে যুক্তরাষ্ট্র। পরে তারা আরও সাতটি দেশকে এই তালিকায় যুক্ত করে। এক সপ্তাহ পার হওয়ার আগেই গতকাল বাংলাদেশসহ আরও ২৫টি দেশের নাম যোগ করল যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট–এর খবরে বলা হয়, বন্ডের সর্বোচ্চ পরিমাণ হবে ১৫ হাজার মার্কিন ডলার।
বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসেবে)।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর জন্য (কয়েকটি ছাড়া) এ বন্ডের শর্ত ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
এ সিদ্ধান্তের ফলে মোট ৩৮টি দেশ তালিকায় অন্তর্ভুক্ত হলো। এসব দেশের বেশির ভাগই আফ্রিকার। তবে লাতিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশও রয়েছে। নতুন নিয়মের ফলে অনেক নাগরিকের জন্যই এখন মার্কিন ভিসা পা
ওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়বে।
ভারতের মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় "উপমুখ্যমন্ত্রী" সহ, ৫ জনের মৃত্যু।
ইরানের শীর্ষ কর্মকর্তাদের ওপর হামলার কথা বিবেচনা করছেন :~যুক্তরাষ্ট্র ।
গ্রিনল্যান্ডে ও ডেনমার্ক রাস্তায়, হাজার হাজার মানুষের ট্রাম্পবিরোধী বিক্ষোভ।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্য: ইরানকে গ্রাস করা~আয়াতুল্লাহ খামেনি।
মিয়ানমারের দাবি: রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণ হয়নি।
অভিবাসী ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র:~বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য।
তেহরানের হুমকি: ইরানে হামলা হলে , মধ্যপ্রাচ্যের দেশে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলার।
বাংলাদেশসহ ৩৮ দেশ, মার্কিন ভিসা বন্ডের তালিকায়।